প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।
এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। প্রতারণার মামলায় দেওয়া সাজা এবং তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।মামলাটি করেন ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর বারিধারা এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২০০১ সালের ১০ জুলাই মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন বিদিশা। চুক্তি অনুযায়ী, পরের বছরের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তর করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয়নি।
পরে টাকা ফেরত দেওয়ার জন্য বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে ওই চেকটি প্রত্যাখ্যাত হয়।
অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করা হলে বাদীকে হুমকি-ধমকি দেওয়া হয়।মামলায় সাজা হওয়ার পর গ্রেপ্তার হওয়া বিদিশা জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন। তবে বুধবার শুনানি শেষে আদালত তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।
বিদিশা সিদ্দিকের জামিন নামঞ্জুর
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত ত
প্রিয় বাংলাদেশজাতীয়


