সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটির বিভিন্ন কারখানা ও দপ্তরে নবম ও দশম গ্রেডে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদনের শেষ সময় ১২ নভেম্বর বিকেল ৫টা।
নবম গ্রেডে নিয়োগ
এই গ্রেডের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা। পদগুলোর মধ্যে রয়েছে—
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২২টি
এই গ্রেডের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা। পদগুলোর মধ্যে রয়েছে—
- সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২২টি
- নিরাপত্তা কর্মকর্তা: ৩টি
- হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা: ২৫টি
- সহকারী প্রোগ্রামার: ৩টি
- সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়): ১৫টি
- সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন): ৬২টি
- সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা: ১৩টি
- সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮টি
- সহকারী প্রকৌশলী (পুর): ৩টি
দশম গ্রেডে নিয়োগ
এই গ্রেডের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। পদভিত্তিক শূন্যপদ হলো—
- সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১২টি
এই গ্রেডের বেতন স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। পদভিত্তিক শূন্যপদ হলো—
- সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১২টি
- সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১টি
- সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা: ৩১টি
- সহকারী অপারেশন অফিসার: ৩টি
- সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১৯টি
- উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন): ৪১টি
- উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৩টি
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।নবম গ্রেডের প্রশাসন, নিরাপত্তা, হিসাব, অর্থ, প্রোগ্রামিং ও ক্রয়-বিক্রয়সংক্রান্ত পদে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে ২.৭৫ এবং জিপিএ ৫-এর মধ্যে ৩.৫০-এর কম থাকা যাবে না। রসায়ন ও প্রকৌশলসংক্রান্ত নির্দিষ্ট পদে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং জিপিএ ৪.০০ থাকতে হবে।দশম গ্রেডের পদগুলোর ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.২৫ এবং জিপিএ ২.৭৫-এর নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। নিরাপত্তা কর্মকর্তা ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে বয়সসীমা সর্বোচ্চ ৩৮ বছর এবং অভিজ্ঞতার শর্ত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন ও ফি

আগ্রহীরা বিসিআইসির ওয়েবসাইট www.bcic.gov.bd অথবা নিয়োগের ওয়েবসাইট http://bcic.teletalk.com.bd-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর ইউজার আইডি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন প্রার্থী নবম গ্রেডের একটি এবং দশম গ্রেডের একটি পদে আবেদন করতে পারবেন। নির্বাচিত কর্মকর্তাদের নিয়োগপ্রাপ্ত কর্মস্থলে ন্যূনতম তিন বছর চাকরি করার শর্তও রয়েছে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও যোগ্যতার শর্ত যাচাই করে নেওয়া উচিত।