সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে আট ধরনের পদে মোট ১১৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। পদগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর ৩ জন, পরিসংখ্যানবিদ ৪ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ জন, স্টোরকিপার ৫ জন, স্বাস্থ্য সহকারী ৯৭ জন, ড্রাইভার ৪ জন এবং ল্যাব অ্যাটেনডেন্ট ১ জন। পদভেদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বেতন স্কেল ৮,৫০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, বয়সসীমা, ফি ও অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ পোর্টাল দেখুন: https://csnarsingdi.teletalk.com.bd/




