বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্যাথলজি বিষয়ে সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।
সেমিনারে সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ইব্রাহীম সিদ্দিকী, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান এবং প্যাথলজি বিভাগের অধ্যাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা সেমিনারে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের, নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল মান্নান, গাইনী অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং চক্ষু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল ওয়াদুদ।
সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সভাপতি ও ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুরশেদ (মামুন)।