অভিযোগ সত্য হলে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: ইউটিএল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নিকাব পরা এক নারী শিক্ষার্থীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে মন্তব্য করার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক…
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রিয় বাংলাদেশশিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নিকাব পরা এক নারী শিক্ষার্থীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে মন্তব্য করার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ প্রতিক্রিয়া জানান।বিবৃতিতে ইউটিএল নেতারা বলেন, অভিযোগটি সত্য হলে এটি শুধু একজন শিক্ষার্থীকে অপমান করার বিষয় নয়। বরং একজন শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং মানবিক মর্যাদার ওপরও এর প্রভাব পড়ে।
তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ এমন একটি জায়গা যেখানে ভিন্ন মত, বিশ্বাস, সংস্কৃতি ও জীবনাচরণের মানুষ নিরাপদ পরিবেশে জ্ঞানচর্চা করবেন। সেখানে কোনো শিক্ষার্থীর পোশাক বা ধর্মীয় অনুশীলনকে কেন্দ্র করে তাকে অবমাননাকর পরিচয়ে চিহ্নিত করা গ্রহণযোগ্য নয়।সংগঠনটি বলেছে, একজন শিক্ষার্থীর পোশাক দেখে তার চরিত্র, চিন্তাধারা, মেধা বা যোগ্যতা সম্পর্কে কোনো ধরনের পূর্বধারণা তৈরি করা একাডেমিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইউটিএল নেতাদের ভাষ্য, শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা ও পারস্পরিক সম্মানের পরিবেশ তৈরি করবেন—এটাই প্রত্যাশিত। শ্রেণিকক্ষে অপমান, ভয় দেখানো বা কোনো নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এমন অভিযোগ উঠলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।ইউটিএল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ঘটনাটি নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্তের দাবি জানিয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত বিধি ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ভবিষ্যতের বড় দায়িত্ব নিতে এখন থেকেই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ দিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।
অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি কোর্সের ৬০টির বেশি পরীক্ষার উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম…