দেশের বাজারে আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছিল ১৯৯ টাকায়।বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ভোজ্যতেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ ২০৪ টাকায় বিক্রি করার কথা রয়েছে।তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন মূল্য নির্ধারণ করা হলেও বাস্তবে খুচরা বাজারে অঞ্চল ও দোকানভেদে ভোজ্যতেলের দাম এবং সরবরাহে কিছুটা পার্থক্য দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের দৈনন্দিন বাজার খরচে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
দেশের বাজারে আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছিল ১৯৯ টাকায়।বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে
প্রিয় বাংলাদেশঅর্থনীতি


