সিরাজগঞ্জের কাজিপুরে এলাকার লোকজনের সহযোগিতায় বেনজির আহমেদ (৩৮) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কাজিপুর উপজেলার মুসলিম পাড়া তার শশুরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বেনজির আহমেদ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চৌদিঘি কবি পাড়া গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত তার শশুরবাড়ীতে আতœগোপনে ছিলো। এলাকার জনগণ পুলিশে সংবাদ দিলে তাকে আটক করা হয়। কাজিপুর থানায় একটি বিস্ফোরক মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।