‎সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার আলমপুর গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় অজ্ঞাত একটি বন্য প্রাণীর আক্রমণে অন্তত ৩০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আহতদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে । এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ‎স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই অজ্ঞাত প্রাণীটি বিভিন্ন স্থানে মানুষের ওপর আক্রমণ চালায়। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন । তবে প্রাণীটি আসলে কীÑহায়না, নাকি অন্য কোনো বন্য প্রাণী, তা এখনো ভুক্তভোগীরা কেউ নিশ্চিত হতে পারেনি। প্রাণীটির আক্রমণের ভয়ে রাতে অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না । বিশেষ করে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী।
‎ভুক্তভোগ ও পরিবারগুলো পক্ষ থেকে দ্রুত পুলিশ ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে প্রাণীটির পরিচয় শনাক্ত করে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।