চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজে পূবালী ব্যাংক পিএলসির স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) পূবালী ব্যাংকের চন্দনাইশ শাখা এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক মেজবাহ উদ্দিন মাহবুব। সভাপতিত্ব করেন চন্দনাইশ শাখার ব্যবস্থাপক এ. ই. এম. রিয়াজুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমজাদ হোসেন ও গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আবুল কাশেম। এ ছাড়া ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল এডিসি ইনচার্জ মো. জামাল উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জাহাঙ্গীর আলম।
কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। পরে শিক্ষার্থীদের মধ্যে স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার ফরম বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং অল্প বয়স থেকেই ব্যাংকিং বিষয়ে ধারণা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র ১০০ টাকা জমা দিয়েই শিক্ষার্থীরা স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খুলতে পারে।