কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন। এ ছাড়া জিআর পরোয়ানায় দুজন, সিআর পরোয়ানায় সাতজন এবং সিআর সাজা পরোয়ানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমগীর, রুবেল বড়ুয়া ওরফে জোবেল, শাহ আলম, দুজন কামাল হোসেন, মফিদুল আলম, ওসমান গনি, আজিজুর রহমান, মাহবুবুল আলম ওরফে ঘোরা কসাই মাবু এবং জহুর আহমেদ। উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।




