ফেনীর চেওরিয়া চৌরাস্তা মাতৃ সংঘের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক এবেলা সম্পাদক যতন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তরুণ ছাত্রনেতা রিয়াদ পাটোয়ারী এবং বিশিষ্ট সমাজসেবক চিনু দেব নাথ।
বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধেরও বহিঃপ্রকাশ। অনুষ্ঠানের একপর্যায়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।




