পঞ্চগড়ের বোদা উপজেলায় ৩৬ জন দুস্থ ও অসহায় নারীর মধ্যে ছাগল বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার বিকেলে ঝলইশালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফেডারেশন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব ছাগল বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আর্থিকভাবে স্বাবলম্বী করাই এ উদ্যোগের লক্ষ্য। ফেডারেশনের চেয়ারম্যান কবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বক্তব্য দেন।
এর আগে প্রতিমন্ত্রী বোদা উপজেলা পরিষদ অডিটরিয়ামে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ১৬টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে ১ কোটি ৭৫ লাখ টাকার অনুদানের বরাদ্দপত্র তুলে দেন। একই অনুষ্ঠানে জটিল রোগে আক্রান্ত ১০ জনের মধ্যে পাঁচ লাখ টাকার অনুদানের চেক এবং অসহায় মানুষের মধ্যে সহায়তা পাওয়ার আবেদনপত্র বিতরণ করেন। এ ছাড়া কামারহাট উচ্চ বিদ্যালয় মাঠে কামারহাট পূর্বাচল যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।




