মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের উত্তরপাড়ায় তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ শ্লোগান লেখা চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১১ নভেম্বর) ভোরে স্থানীয়রা এসব বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোভীপুর উত্তরপাড়ান খোকনের বাড়ির পাশে একটি, রুহুল আমীনের বাড়ির পাশে একটি ও মিজানুর রহমানের বাড়ির পাশে একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। লাল রঙের টেপ দিয়ে মোড়ানো বস্তুগুলো দেখতে পেয়ে প্রথমে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনটি বস্তু উদ্ধার করে। এ সময় সাদা কাগজে ‘জয় বাংলা’ শ্লোগান লেখা একটি চিরকুটও পাওয়া যায়।
রুহুল আমীন জানান, আমার স্ত্রী সকালে হাটার জন্য বের হলে বাড়ির গেটের সামনে ককটেল বোম ও লাল কালি দিয়ে জয় বাংলা লেখা কাগজ পড়ে আছে। পওে আমার স্ত্রী আমাকে ডেকে জিনিসটা দেখালে আমি গ্রামবাসী ও পুলিশকে খবর দিই। পরক্ষনে খবর পাই রুহুল ও মিজানুরের বাড়িতেও ককটেল পাওয়া গিয়েছে। এ নিয়ে আমরা অতংকে আছি। প্রশাসনের দ্রæত পদে ক্ষপ নেবার দাবি জানাবো
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তু তিনটি উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।