মেহেরপুরের গাংনীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং বর্তমান সরকারের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি।
বুধবার (১১ নভেম্বর) বাদ মাগরিব গাংনী উপজেলা চত্বর থেকে মিছিলটি বের করা হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে কর্মসূচি শেষ হয়। মিছিলে পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিবাদী স্লোগান দেন। পাশাপাশি বর্তমান সরকারের সমর্থনে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে গাংনীর রাজপথ।