চট্টগ্রামের চন্দনাইশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘মেধা বিকাশে শিশু-কিশোর স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬’। বন্ধু মহল পরিবারের আয়োজনে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার গাছবাড়িয়া মমতাজ বেগম স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭০ জন শিশু-কিশোর শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষার হল পরিদর্শন করেন বন্ধু মহল পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাকের হোসেন ও প্রভাষক আইনুন নিশাত। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌফিক আলম চৌধুরী, সাধারণ সদস্য মো. জাহেদ হোসেন খান, ব্যবসায়ী ও সমাজসেবক জাহেদুল ইসলাম, সমাজসেবক আক্তারুজ্জামান সবুজ এবং ব্যবসায়ী আবদুল্লাহ আল ফাহিমসহ অন্যরা।
পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন পরিচালক মো. তারেক হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিন উল্লাহ, উপপরিচালক মো. হামিদুর রহমান, পরীক্ষক মো. সাইফুল ইসলাম সাকিব, অর্থ সম্পাদক মো. জাবেদ হোসেন জিহান, সহকারী অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ রিয়াদ, প্রচার সম্পাদক মো. রাকিবুল ইসলাম (রাকিব), সিনিয়র সদস্য মো. আলাউদ্দিন ফয়সাল এবং সদস্য মো. কামরুল হাসান আমিন ও মো. সাইদুল ইসলাম (রনি)।
আয়োজক সূত্রে জানা যায়, শিশু-কিশোরদের মেধা বিকাশ এবং পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।